কবিতা
আমার কাছে এসো না
Shyamal Samantaস্বরচিত কবিতা - : আমার কাছে এসো না :-তুমি যদি ভাবোআমার ভাবের ঘরে অভাবতবে তুমি আমার কাছে এসো না |চেতনার ভাবের রসেতোমায় সিক্ত করতে পারবো না |যদি ভাবো - আমার প্রেমের ঘরে অপ্রেমতবে তুমি আমার কাছে এসো না -যদি প্রেম কলঙ্কিত হয়কোন ও এক নষ্ট চাঁদের ইশারায় |যদি ভাবো - আমার অভাবের সংসারতবে আমার কাছে তুমি এসো না |ক্ষুধার আগুনে পুড়ে যায় যখন দেহ-মনযদি মনে হয় - আমি ক্ষুধার্ত বাঘযদি ভালোবেসে, ভালোবাসতে ভুলে যাইতবে তুমি এসোনা তখন আমার কাছে তাই |যদি কখনও মনে হয়তোমায় স্পর্শ করলে তুমি অপবিত্র হবেসমাজের চোখে তুমি কলঙ্কিত হবেঅথবা মনে হয়তোমায় স্পর্শ করলেতোমার মনের আকাশে ভালো না লাগার মেঘ জমবেতোমার চলার গতি রুদ্ধ হবেআর পাওয়া-না-পাওয়ার প্রশ্ন ওঠে সদাই -তবে, সত্যিই তুমি এসো না তখনআমার কাছে তাই ||কলমে - শ্যামল সামন্ত16 Feb 2022