মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

সংসারের কবিতা

Shyamal Samanta
-: সংসারের কবিতা :-( লেখায় - শ্যামল সামন্ত )বিবাহিত জীবনের উত্তাপেঝলসে গেছে জীবন, না কিপুড়ে পুড়ে অভিজ্ঞতার খোলসে খাঁটি সোনাসে কথা খোদ ঈশ্বরই জানেন ।তবুও এখনওভালোবাসা বলতে তোমাকেই বুঝিপছন্দ, অপছন্দ বলতে তোমাকেই বুঝিসুখ দুঃখ বলতে তোমাকেই বুঝিএক রাশ ঘৃণা , এক চিলতে মায়া ভরা প্রেমবলতে তোমাকেই বুঝি ॥কখন ও বাতোমার চোখের তারার ঈশারায় দেখেছিতুমি কতটা লুকাও পাপ, ঘৃণা ও ঈর্ষাকামনার আগুনে তোমাকে ছুঁয়ে ছুঁয়ে জেনেছিতুমি কতখানি কঠিনতোমার ত্বকের নীচে কতখানি ক্লেদতোমাতে আমাতে কতটুকু প্রভেদ ।তবুও এখনওস্বপ্ন বলতে তোমাকেই বুঝিসুদূরের হাতছানি বলতে তোমাকেই বুঝিআলো আঁধারের কুহেলিকা বলতে তোমাকেই বুঝিতোমাকেই ভালোবেসে ঈশ্বর বুঝি ॥-:-
Facebook-এ প্রকাশ · ১৮ জুলাই, ২০২২2022-07-18