মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

তোমার প্রতি

Shyamal Samanta
স্বরচিত কবিতা( লেখায় - শ্যামল সামন্ত )-: তোমার প্রতি :-দীর্ঘ বিবাহিত জীবনের অবসরেযদি কখনও মনে হয় তুমি বড় অপরিচিতঅথবা তোমার মনে হয়তুমি দাম্পত্যের বাঁধনে ঘেরা একটা দীঘিতোমার গতিপথ রুদ্ধ -তবে বিবাহের মন্ত্র কি একটা মিথ্যা শপথ !দেওয়া-নেওয়া আর চাওয়া-পাওয়ার গণ্ডীতেকবে যে প্রেম হারিয়ে গেছেসেকথা আমরা কেউ বুঝতেই পারিনি |মরুভূমির পথিকের মতো মরিচিকার পিছনে ছুটে মরিকিন্তু তৃষ্ণা মেটেনা - কোথায় জল কোথায় জল করে -ভগবানের কাছে অসীম আগ্রহে প্রার্থনা করিবরিষ সংসার মাঝে শান্তির বারি |আসলে আমরা যে যেখানেই থাকিনা কেন -সবাই একটা বন্ধনের মধ্যে আবদ্ধ থাকিকখনও সেটা বুঝতে পারিআর কখনও সেটা বুঝতে পারি না |সেই বন্ধনটাকে যখন গভীর ভাবে অনুভব করতে পারিতখনই মনে মুক্তির আকাঙ্খা জাগেআর আমরা মুক্ত হতে চেষ্টা করি |দীঘির জল ও স্বপ্ন দেখেসে যদি মুক্ত জলধারার নদী হয়ে বয়ে যেতে পারতো -বুঝিবা সে অসীম সাগরের সন্ধান পেত |তাই তো সে একদিন বাষ্প রুপে মেঘ হয়ে উড়ে যায়আর বর্ষার জল হয়ে নদী রুপে উল্লাসে বয়ে যায়মুক্তির আনন্দে - মিশে যায় সাগরে অনন্তের ঈশারায় |তুমি ও তোমার দাম্পত্যের দীঘি হতে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়েইচ্ছে নদী হয়ে বয়ে যেও আপন হিল্লোলে আপনার বিলাসেযদি কোথাও পেয়ে যাও মুক্তির স্বাদ -এ আমার অনন্ত আশীর্বাদ ॥
Facebook-এ প্রকাশ · ২৯ ডিসেম্বর, ২০২২2022-12-29