মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

চাঁদ মামার কাছে আবদার

Shyamal Samanta
স্বরচিত কবিতা -: চাঁদ মামার কাছে আবদার :-(লেখায় - শ্যামল সামন্ত )ওগো আকাশের চাঁদ -'মা' এর কোলেতে শুয়েজেনেছি তুমি চাঁদ মামা ।করেছ খেলা তুমি শিয়রে এসেশিখায়েছ আমায় তুমিকেমনে দিতে হয় হামা।তোমার সাথে খেলা করেসময় রাত্রি কেটে যায়তারপর কখন যে ঘুমিয়ে পড়িমা এর কোল-বিছানায় ।মাঝে মাঝে দেখিতুমি বহু দূরে চলে যাওদেখা দাও নাকো আরমোদের আকাশের আঙিনায় ।মা কে শুধাই -'মা' চাঁদ মামা কোথায় ?'মা' বলে -খেলে খেলে ক্লান্ত হলে,তুই যেমন ঘুমাস আমার কোলে -চাঁদ মামাও খেলে খেলে ক্লান্ত হলেগুটি গুটি করে চলে যায়পৃথিবী 'মা' এর আঁধার করাঅজানা কোন কোলে ।হাজার তারার আলোর মাঝেওসে আঁধারে যায় না তারে দেখা ।ঘুম ভেঙ্গে গেলে আবার আসে ফিরেএই খোলা আকাশের আঙিনায় ॥মনে মনে ভেবে রাখিকিছু গোপন কথাবলিব চাঁদ মামারে -মা যখন ঘুমাবেকোলে রেখে আমারে ।ও চাঁদ মামা, জানো -আমিও বড় ক্লান্ত -আমারেও নিয়ে যেতে হবেতোমার ঐ পৃথিবী 'মা' এর কোলে ।দেখবো সে কত বড় মহা-কোল,কি রহস্য আছে সেথা -কোলে বসে খেলার ছলেবিলি কেটে দেবো -'মা' এর সে কালো কেশ রাশি -চুমু দেবো 'মা' এর কপালে ও গালেতারপর ঘুমাবো আমিমাতা ধরিত্রির কোলে ॥-:-===
Facebook-এ প্রকাশ · ৩ জুন, ২০২৩2023-06-03