মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

কবির ভালোবাসা

Shyamal Samanta
স্বরচিত কবিতা - -: কবির ভালোবাসা :-( লেখায় - শ্যামল সামন্ত )যাকে আমি ভালোবাসিতাকে কি কাঁটা দিতে পারি ?দিলে - গোলাপ ই দেবো ।আমার হৃদয় সরোবর হতেপাঁক কি দিতে পারি ?দিলে - পদ্ম ই দেবো ।আমার চোখের অশ্রুধারায় কিতাকে সিক্ত করতে পারি ?দিলে - হাসির বিদ্যুৎই দেবো ।সংসারের সঙ্কীর্ণ সংস্কারের গণ্ডী হতেঅস্বীকৃত প্রেমের ক্লেদ কি দিতে পারি ?দিলে - আমার হৃদয় মন্থন করেঅমৃত টুকুই দেবো ।জীবন থেকে নিংড়ে নিংড়েযতটুকু সুখ আছেসবটাই তোমাকে দেবো ।আমি কবি -ভালোবেসে আঘাত কি দিতে পারি ?যদি বা মনের ভুলে কোনও দিন আঘাত করি,সে আঘাত জেনো ফুলেরই আঘাত -সে আঘাতে ভালোবাসাই দেবো ॥-:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ১৪ জুন, ২০২৩2023-06-14