কবিতা
সাক্ষী চাঁদ
Shyamal Samantaস্বরচিত কবিতা - ' সাক্ষী চাঁদ '( লেখায় - শ্যামল সামন্ত )ছোট বেলায় মায়ের কোলে শুয়েমা কে বলতে শুনেছি' চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা ' ।সেই তখন থেকে তোমার সাথেআমার বন্ধুত্ব ।তোমার জোছনার আলোআমাকে হাসতে শিখিয়েছে ,সবার সাথে খুনসুটি করতে শিখিয়েছে-তোমার জোছনার আলোআমায় কল্পনা করতে শিখিয়েছে ।একটু যখন বড় হয়েছিসর্বাঙ্গে তখন কৈশরের কিশলয়জোৎস্না রাতে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়িয়েআম, তাল, বেল কতো কি কুড়িয়েছিঅনুভব করেছি -তোমার স্নিগ্ধ আলোর মায়াবী নেশা ।কিশোর হতে লাফানো যৌবনেমনে হয়েছিলোতোমার চাঁদনি রাতের আলোর বন্যাবড় রহস্যে ভরা, যাদু নগরীর কল্পলোকআরও কিছু দিতে চায় ।তাই তো তুমি মিলিয়ে দিয়েছিলেএকজন প্রাণের মানুষযে পড়ে নিয়েছিলোআমার অন্তরে লুকানো প্রমের কবিতাতোমার মুগ্ধ আলোর ঈশারায়দেখে নিয়েছিলোঅন্তরের অর্ধপ্রস্ফুটিত প্রেম ।ভেসে গিয়েছলেম শৃঙ্গার রসের খেলায়অনাবিল আদিম সখ্যতায় ॥তখন তো জানতাম নানিয়ম করে কথা না বলাই ভালো ,নিয়ম করে জোৎস্না রাতের মদিরাপান না করাই ভালো ,কারণ - এতে মায়া বেড়ে যায়এতে নেশা হয়ে যায় -গল্প করে শৃঙ্গার রসের খেলাটাএকটা অভ্যাসে পরিণত হয়ে যায় ।তাই - বন্দী হয়েছিলো বন্য প্রেমবিবাহ-রুপী দাম্পত্যের বন্ধনে -সাক্ষী ছিলে তুমি - চাঁদ ॥-:- -:-