মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

দাম্পত্য জীবনের ধারাপাত

Shyamal Samanta
স্বরচিত কবিতা - -: দাম্পত্য জীবনের ধারাপাত :-( লেখায় - শ্যামল সামন্ত )কৈশর থেকে যৌবনের তিল তিল স্বপ্ন থেকে পাওয়াআজকের এই দাম্পত্য জীবনের অধ্যায়বড়ই মোহময়, মায়াময় আবেশে ভরা ।দাম্পত্য জীবনেও ধারাবাহিক ভাবেদিন আসে দিন যায় -শুরুতে মনে হয় সব দিনই রঙীনকেটে যায় মধুযামিনীর অপেক্ষায়যেখানে রচিত হয় নূতন সৃষ্টির ইতিহাসআর নিজেকে মনে হয় -একজন সৃষ্টি-কর্তা ।কালের গতিতেদিন আসে দিন যায়ক্রমে ক্রমে দাম্পত্য জীবনের অধ্যায়একঘেয়ে হয়ে যায়শুধুমাত্র কর্তব্যটুকু পড়ে রয়বাকি আর সবই ফাঁকা ॥দাম্পত্য জীবনের মাঝে ঢুকে পড়েগার্হস্থ জীরন -নির্মান করাই যার মূল মন্ত্রবাড়ী, গাড়ী ছেলে মেয়ের ভবিষ্যৎআরও কত কি - অনেক বড় লিস্ট ।কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর বলেছিলেনদাম্পত্যটা একটা আর্ট -প্রতিদিন ওকে নূতন করে সৃষ্টি করা চাই ।নির্মান কার্যের ব্যস্ততায়সাংসারিক কাজের বাহানায়রোমাান্টিকতার আর্ট সৃষ্টি করার আনন্দসেখানে প্রাধান্য পায় না ।জেগে থাকে শুধুই বিরহ রসদাম্পত্যের পদাবলী কীর্তনে ||বিবাহিত জীবনের বিরহ রসে শুষ্ক হতে হতেকবিগুরুর গানে গলা মেলাতে হয়'জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো ' ।প্রেমের গণ্ডিতে যখন বিধি নিষেধের সর্তদাম্পত্যের আর্ট সেখানে মারা যায় -জায়াার করুণা ধারা তাই পতির কাছে পোঁছায় না ।ওগো রবি ঠাকুর তুমি তো লিখেই খালাস'দাম্পত্যটা একটা আর্টপ্রতিদিন ওকে নূতন করে সৃষ্টি করা চাই 'কিন্তু আর্ট তৈরীর কৌশল তো তুমি শিখায়ে গেলে নাতাই দাম্পত্য জীবনে দম্পতি সকলের প্রেমদৈনন্দিন জীবনের হিসেব নিকেশের খাতাতেইবদ্ধ রয়ে গেল ॥দাম্পত্য জীবনের চলার পথেএমন কি শেষ বেলাতে ওআমরা পরস্পরকে বলতেই পারলাম নাচলো তুমি আমি যাইএক তরীতে বসেঅকারণে ভেসেআঁধার কিংবা আলোরযে কোন এক দেশে ॥-:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ২৬ জুন, ২০২৩2023-06-26