কবিতা
তোমাকে একটু বেশীই ভালোবাসি
Shyamal Samantaস্বরচিত কবিতা - -: তোমাকে একটু বেশীই ভালোবাসি :-( কলমে - শ্যামল সামন্ত )অভ্যাসের আদতে চলতে চলতেতোমাকে একটু বেশীই ভালোবাসিসেটা তুমি বুঝতেই পারো না ।আভাসে ইঙ্গিতেকতো কিছুতে তোমাকে বোঝাইতুমি বুঝতেই পারো না ।আমার পছন্দ অপছন্দতোমার কাছে কোন মানেই রাখে না ।আমার মান-অভিমানআমার অনুরাগজানি, এ সবের গুরুত্বের কোন প্রশ্নই ওঠে না ।তুমি কি জানো -একটা ফুল চাইলেফুলে ভরা একটা পুরো বসন্ত এনে দিতে পারি ।তৃষ্ণার জল চাইলেবর্ষা ভরা একটা শ্রাবন এনে দিতে পারি ।কিন্তু তুমিআঘাত দিতেই বড়ো ভালোবাসো -জানিনা কি সুখ তুমি পাওতোমার হিয়ায় ।আঘাত পাওয়া ক্লিষ্ট মুখের বেদনার তারেতুমিই জানো , কোন সুখ-রাগিনীর সুর ঝরে ।তুমি কি জানোনাসব আঘাতের ক্ষত থেকে রক্ত ঝড়েনা -যে ক্ষত থেকে রক্ত ঝড়েনাসেগুলো আরও বেশী বেদনাদায়কতোমার কাছে তা অজানাই থেকে যাবে ।তবুও, তোমার দেওয়া আঘাতের বেদনা দিয়েইলিখে যাবো -আমি তোমায়একটু বেশীই ভালোবাসি ॥-:- -:- -:-