কবিতা
ভালো আছি
Shyamal Samantaস্বরচিত কবিতা - -: ভালো আছি। ;-( লেখায় - শ্যামল সামন্ত )হঠাৎই অচেনা মুখের ভীড়েদেখা হোল ত্রিশ বৎসর আগেকারঅতি পরিচিত মুখ ।আশ্চর্য চাহনির ঘোর কাটিয়ে বললাম -আরে পারমিতা নয় !সেই কবেকার দেখাহৃদয়বিদারী দুটো তীক্ষ্ন চোখএখনও ঠিক একই রকমের মাদকতায় ভরাকোন কিছুতেই তার ভাঁটা পড়েনি ।চকিত চাহনিতে চিনে নিয়ে বললেযাক - এতোদিন পরেওনামটা মনে রেখেছো তাহলে ।মনে মনে ভাবলাম ,শুধু নামটা কেনঅনেক কিছুই মনে আছে।তারপর বললেম, দশ বছরের ডাঁসা প্রেমবিধাতা পাকতে দিলেন নাতাই বিয়ের রংটা লাগলো না প্রেমের গায়ে ।তুমি চলে গেলেতোমার পরিবারের দেখে দেওয়াকোনও এক সুখের নীড়ের সন্ধানে ।বিদায় দিয়েছিলেঅগোছালো ব্যস্ত ভাবেতোমার বিবাহের নিমন্ত্রনের কার্ডে ।হেথা আমিতুমি-হারা ফণিবিরহের সিক্ততায় ভিজতে ভিজতেআজিকার এই প্রেমহীন শুষ্কতায়তোমার সন্মুখেচেনা মানুষের ভীড়ে থেকেওঅচেনা পথিক ।শুধালাম, কেমন আছোকেমন কাটছে জীবনকেমন চলছে সংসার ?হঠাৎই তুমি উদাসীন ভাবে চেয়েছিলে অন্যদিকেক্লান্তি ভরা চোখেযে চোখে ছিল দুঃসহ বেদনাযে চোখ আমার অচেনা ।আমি পড়ে নিয়েছিলেমতোমার মনের ভাষা ।অথচ কি নিপুণ ভাবেতুমি হেসে বললেআমি - ভালো আছি ॥তুমি বললে, আমার কথা ছাড়োবলো তুমি কেমন আছো -বিয়ে টিয়ে করেছো , ইত্যাদি ইত্যাদি … ।একটু ভেবে নিয়ে বললেম,সংসার চলে যাচ্ছে সংসারের নিয়মে,বেশ আছি , দিব্যি আছিবয়ে নিয়ে যাচ্ছি দিবা-রাত্রির কাব্যআমিও - তাই ভালোই আছি ॥সৌজন্যতার মুখশুদ্ধি দিয়ে ও চলে গেলোরেখে গেলো কিছু পুরানো স্মৃতি ।চলে যাবার পরকেটে গেলো অনেকটা সময়নিঃশব্দতার মধ্যে -হঠাৎ পুরানো স্মৃতির মাঝে ভেসে উঠলোকবিগুরুর গানের একটা কলি" যা হারিয়ে যায় তা আগলে বসেরইবো কত আর "আমি তো ভালো আছি ॥-:- -:- -:-