কবিতা
বার্ধক্যের বারাণসী
Shyamal Samantaস্বরচিত কবিতা - -: বার্ধক্যের বারাণসী :-( কলমে শ্যামল সামন্ত )এমনটা ঠিক নয়যে আমি তোমাকে ভালোবাসি নাএটাও ঠিক নয়যে তুমি আমাকে ভালোবাস নাতবুও আজকালমাঝখানে 'কিন্তু' টা বড় বেশী উঁকি মারে,তাই মাঝে মাঝে মনে হয়আমরা বুঝি পরস্পরের কাছেএকটু বেশী অপ্রয়োজনীয় হয়ে পড়েছি, বাএকটু বেশী উদাসীন হয়ে পড়েছি ।একটা সময় ছিলো -যখন কেউ কাউকেকোনও প্রশ্ন করতামনা,কেউ কারও কাছে কোনও সর্ত রাখতাম না,তোমার ভালোলাগা - আমার ভালোলাগাযখন একান্তই এক মনে হোত -হাজার অশান্তি কোলাহলের মধ্যেওজীবন বয়ে যেতো একই স্রোতেএকই গতিতে ।আজি বার্ধক্যেসে জীবনের গতি অতীব ক্ষীনশৈবালের দলে আবদ্ধ-প্রায় -তথাপি পথ খুঁজে নেয়যে যেদিকে চায় ।বিবাহের মন্ত্রেএকসাথে চলার অঙ্গীকারেরস্মৃতিকে আঁকড়ে ধরেওতাই ভাবতে হয় -তুমিও একাকীআমিও একাকীজীবন বহিয়া যাবেখণ্ড হতে অখণ্ডের ঘরে,মোহময় প্রেম পড়ে রবেআবর্তনের তরে ॥-:- -:- -:-