ভাবনা
সকাল থেকে সন্ধ্যার পথ
Shyamal Samantaসকাল থেকে সন্ধ্যার যে পথ চাওয়া - সেই পথ চাওয়াই জীবন, সেই পথ চলাই কর্ম । প্রতিটি মানুষের সকাল থেকে কর্মময় পথ চলার পর ফিরে আসুক স্বপ্নময় সুন্দর সন্ধ্যা কাটুক ক্লান্তি ভোলানোর রাত্রি । শুরু হোক আবার কর্মময় সকাল । সন্ধ্যা হোল দুটি সকালের মাঝে ঠিক যেন প্রেমিক প্রেমিকা রুপী দিবা-রাত্রির পূর্বরাগ বা অঙ্গরাগ ।