মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

ভালোবাসার বদল

Shyamal Samanta
-: স্বরচিত কবিতা :- ভালোবাসার বদল(লেখায় - শ্যামল সামন্ত )এক সময় তোমাকে ভেবেই লিখেছি কত কবিতাকতো স্বপ্ন দেখেছি এই দু চোখেপাশাপাশি দেখা হলেবলেছি ভালো থেকো -তোমার সাথে দেখা হওয়ার ভালোলাগা দিয়েবুলিয়ে নিয়েছি কবিতাগুলি,স্বপ্ন গুলোকে রঙীন করে নিয়েছিসেই ভালোলাগা দিয়ে ।আজ তুমি পাল্টে গিয়েছ অনেক খানিতাই বদলে গেছি আমিওহয়তো বা বদলে যাবো আরও।তাই আবার যদি হয় দেখাদুজনার মুখোমুখি - বলে দেবোতোমাকে ছাড়া আর লাগেনা একা ॥তোমাকে বাদ দিয়েএখন আমার সঙ্গী আকাশ,জোৎস্না ধোয়া রাত,ভালোলাগবে না আরবা লাভ হবে না আরবাড়ালে ভালোবাসার হাত ॥- :- -:- -:-শ্যামল সামন্ত
Facebook-এ প্রকাশ · ৫ ফেব্রুয়ারী, ২০২৪2024-02-05