কবিতা
তোমার কাছে যেতে ইচ্ছা করে না আর
Shyamal Samanta-: স্বরচিত কবিতা :- “তোমার কাছে যেতে ইচ্ছা করে না আর “( লেখায় - শ্যামল সামন্ত )তোমার কাছে যেতে ইচ্ছা করে না আর ,অথচ একদিন মনে হয়েছিল -যে যতোই ভালোবাসা দিক,যতোই কাছে টানুকসবকিছুকে ছাপিয়ে ছিলে তুমি -মনে হোত তোমার কাছেই যেন আমার সব সুখ,আমার সমস্ত পৃথিবী ।এমন কি তোমার পথের ছায়া -সে ছায়াতে বা সে ছায়ার পাশেই আমার হাঁটতে ইচ্ছে করে ।কান্না হাসির খেলাঘরেরঘাত-প্রতিঘাত, সুখ-দুঃখের,বিশ্বাস-অবিশ্বাসের,ব্যথা-বেদনারপরিমাপ করিনি কখনও -জমা রেখেছি সব তোমার কাছে,কারণ তখন তোমাকেই জেনেছিআমার সমস্ত সুখের খনি ॥হঠাত্ই তুমি কেমন বদলে গেলেতোমার মধ্যে ফুটে উঠলো অবহেলার অহমিকাঅবহেলার মধ্যে কেমন যেন একটা সুখ অনুভব করযেটা তুমি নিজেও বুঝতে পারনি -বুঝতে পারনি তোমার অবহেলার আগুনেআমি একটু একটু করে ক্ষত বিক্ষত হচ্ছি ।তুমি বুঝতে পারনিতোমার কাছে যেতে ইচ্ছা করে না আর ॥যদি জানতাম তুমি হারিয়ে গেছোআমায় একলা করে চলে গেছো -তাহলে আমি ভাবতামতুমি ঘুমিয়ে আছো আমার পাশেতোমার গায়ের গন্ধ পেতামমনে হোত তুমি না থেকেওআমার সান্নিধ্যেই আছো ।এ সুখের মর্ম থেকে বঞিত আমি,অবহেলার খেলায় মত্ত তুমিঅহমিকা ভরা মনজানবেনা তুমি কোনদিন ,কুসুম শুন্য ফুলের বাগান - তোমার মন,তাই তো সেখানে যেতে ইচ্ছা করে না আর ॥-:- -:- -:-( শ্যামল সামন্ত )