মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

১লা বৈশাখ ১৪৩১

Shyamal Samanta
-: স্বরচিত কবিতা :- ১লা বৈশাখ ১৪৩১( লেখায় - শ্যামল সামন্ত )এ পৃথিবী নিত্য কি অনিত্যসে কথা তর্কেই থাক -তবুও ধরে নিইএ নিত্যের সংসারেআমরা সবাই অনিত্যআমরা সবাই অতিথি ।একদিন এসেছি নূতন হয়েআবার জীর্ণ পুরাতন হয়ে চলে যাবো কোন দিনসুদূরের পথে - তথা অনন্তের পথে ।প্রতিটি জীবনের মুহূর্তকেআমরা বেঁধে রাখিসময়ের গণ্ডী দিয়েক্ষণ, দিন, মাস, বৎসরের শৃঙ্খল দিয়ে ,অনন্তকেও আমরা ভাগ করি যুগ, আলোক বৎসর দিয়ে ।আমাদের জীবনকেও আমরা খণ্ডিত করিকয়েকটা বৎসরের যোগফল দিয়ে ।প্রতিটি বৎসরের আসা যাওয়াকেআমরা বেঁধে রেখেছি১লা বৈশাখ অথবা 1st জানুয়ারী দিয়ে ।তাইতো আমরা১লা বৈশাখের দিনটাঅনুষ্ঠান করে বিদায় দিইআমাদের হারিয়ে যাওয়া বিষাদের ক্ষণ,আর বরণ করি নুতন বৎসরের মাহেন্দ্র ক্ষণ ।আজ নববর্ষে, আমরা সবাই ভালো থাকিএই অঙ্গীকার নিয়ে -দলীয় রাজনীতির হিংসা ও সন্ত্রাস ভুলেঅহিংসা আর ভালোবাসার রং লাগুক আমাদের মনেভোটের আঙিনা ভরে উঠুক ভালোবাসার ফুলেভালোবাসায় ভরে উঠুক ভারতবর্ষভালোবাসায় ভরে যাক সমস্ত বিশ্ব ॥-:- -:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ১৪ এপ্রিল, ২০২৪2024-04-14