মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

না বোঝা ভালোবাসা

Shyamal Samanta
:- স্বরচিত কবিতা :- “ না বোঝা ভালোবাসা ”( কলমে - শ্যামল সামন্ত। )আমি যদি বলিআমি তোমায় রাতের অন্ধকারের মতো ভালোবাসিঅথবারাতের অন্ধকারের স্তব্ধতার মতো ভালোবাসিতবে কি আমাকে বিশ্বাস করবে ?জানি তুমি আমাকে আলোর মধ্যে খুঁজবেদূর হতে ভেসে আসা কোন শব্দের মধ্যে খুঁজবে ।যদি বলিআমি তোমাকে বাগানের ফুলের মতো ভালোবাসিঅথবা বাগানের ফুটে থাকা ফুলের গন্ধের মতো ভালোবাসিতবে কি আমায় তুমিঐ ফুলের মধ্যে খুঁজে পাবে -কিংবা ঐ ফুলের গন্ধের মধ্যেআমার গা-য়ের গন্ধ খুঁজে পাবে ?যদি বলিআমি তোমাকে সকালের সূর্য উদয়ের লালিমার মতো ভালোবাসিঅথবাসন্ধ্যায় সাগরের জলে অস্ত যাওয়া সূর্যের রক্তিমার মতো ভালোবাসিতুমি বলবেএও কি হয় -এমন করে কি ভালোবাসা যায় ?আমি বলিভালোবাসার পাখী এমনি করেই ঘোরে ফেরেসকল মানুষের অন্তরে বাহিরে ।যে ভালোবাসা হারাবার নয়মনে করি -তবু , কখনও কখনও তাহারেই খুঁজে মরি ॥-:- -:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ১ জুন, ২০২৪2024-06-01