কবিতা
জীবনের অঙ্ক
Shyamal Samanta-: স্বরচিত কবিতা :- ॥ জীবনের অঙ্ক ॥( লেখায় - শ্যামল সামন্ত )মানুষের জীবন এতোটাই জটিলযে, সেখানে কোন অঙ্কেরই হিসেব মেলেনা -স্নেহ, প্রেম, ভালোবাসা, বিশ্বাস ও প্রতারণার অঙ্ক গুলো -ঠিক যেন সিঁড়ি ভাঙ্গা অঙ্কের মতোকখনও গুণ তো কখনও ভাগ -কখনও যোগ তো কখনও বিয়োগশুধু মন-কালি আর বুদ্ধির কলম দিয়ে কষে যাও -শুধু কষে যাও ।বিবাহিত জীবনের calculusযৌবনের খাতায় কষা কষি করে যাও -কখনও integration, কখনও differentiation ,মেলা বড় দুষ্করতবুও চেষ্টা চালিয়ে যেতে হয় ।জীবনের সমস্ত সম্পর্কগুলোদিনে-রাতে, ঋতুতে ঋতুতেকতো রকম ভাবে রং বদলায়সেটাও ধরা পড়ে নাpermutation আর combination এর অঙ্ক ঘেঁটে ।বার্ধক্যে জীবনের খাতায় audit করতে বসে দেখি,এমন অনেক সম্পর্ক আছে,যেখানে আমরা কেউ কাউকে নিতে পারি নাঅথচ মন থেকে মেনে নিই,অঙ্ক মেলেনা, তবুও মেলাতে হয় ।জীবনের কোলাহলের অধ্যায়েএকদিন ভেবেছিলেম যাকে ভুলে যাবো আমিসেই রয়ে গেল মোর মনেসে আমার অন্তর্যামী ॥-:- -:- -:-