কবিতা
সভ্যতা বনাম মানবিকতা
Shyamal Samanta॥ সভ্যতা বনাম মানবিকতা ॥স্বরচিত কবিতা - ( লেখায় - শ্যামল সামন্ত )আজ আমরা উচ্চ শিক্ষিতঅতি আধুনিক সভ্যতার মোড়কে স্ট্যাম্প লাগানো সভ্য মানুষ ।এই শিক্ষা আর সভ্যতার পিছন দিকে তাকালে দেখতে পাইকত শিক্ষক বিনা পয়সায় হত-দরিদ্র ছাত্রদের বিদ্যা দান করেছে -তখন একটা সতঃসিদ্ধ ছিলোবিদ্যা দান করলে বাড়েবিদ্যা-দান শ্রেষ্ঠ দান ,ক্ষুধার্তকে অন্ন দানশুধুমাত্র সাহায্য নয়,একটু মানবিক কর্তব্য -একটু পরোপকারিতার নিঃস্বার্থ আনন্দ ।দেখেছি কত ডাক্তারবিনা পয়সায় রোগী দেখেছে -ওষুধ কেনার পয়সা না থাকলেওষুধ কিনে দিয়েছে -পরে খোঁজও নিয়েছে রোগী কেমন আছে ?কারণ তখন শিক্ষার সাথেএকটা মানবিকতার সম্পর্ক ছিল ।স্বার্থের সাথে সাথে পরার্থপরোতার একটা আত্মীয়তা ছিলমানবিকতার একটা মিষ্টি গন্ধ ছিলো ।আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হতেআধুনিকতার আলোয় ঝলসাতে ঝলসাতেমানবিকতার মূল হতে আমরা অনেক দূরে চলে যাচ্ছি ।সংস্কৃতির হাত ধরে অপ-সংস্কৃতির রসায়ন তৈরী করছি,বিশ্ব-ভাতৃত্ব ও বিশ্ব-মানবিকতার পাঠ শিক্ষা না করলেরবীন্দ্রনাথকে, নজরুলকে, বিবেকানন্দকে বোঝা যায় নাসে কথা ভুলে গেছি- তাই যেখানে সেখানে চিপকে দিই তাদের বাণী ।হিন্দু, মুসলমান, খ্রীষ্টান বিচার করতে করতেনা রামকে চেনা যায়, না আল্লাকে চেনা যায় না যীশুকে চেনা যায় ।ধর্মের উপরে গিয়ে বিশ্ব-মানবিকতার মন্ত্র পাঠ না করলেকোনও ধর্মকেই চেনা যায় না ।আমরা সবাই জানি, প্রতিটি ধর্মের লক্ষ একশুধু পথটা আলাদা -তবু আমরা একে অপরের ধর্মকে ছোট করি,বিবাদ করি - আর নিজ ধর্মের বড়াই করিকখনও কখনও অমানবিক হয়ে গিয়েনিজেদের রক্তাক্ত করিযা সভ্য জগতের লজ্জা ।রাজনীতির মধ্যেও সেই একই ব্যপার -প্রতিটি রাজনৈতিক দলের কাজই যদি হয়দেশের সেবা করা ,তাহলে সবাই মিলে এক সাথেই সেবা করা যায় ,কিন্তু বাস্তবে তা হয় না ।দল মানেই দলা-দলি, ঝগড়া-ঝাটি, মারা-মারি আর খুনো-খুনি ।অর্থাৎ মানবিকতা-শূন্য রেষা-রেষিআর অরাজকতার নির্লজ্জ হাসাহাসি ।নিজের দলের ক্ষমতা দেখাতে আমরাধর্ম নিয়ে রাজনীতি করি,জাত-পাতের রাজনীতি করিপয়সা দিয়ে কেনা সংবাদের মাধ্যমেজনগণকে বোকা বানানোর রাজনীতি করি ।আধুনিক সভ্য সমাজেরএই যে মানবিকতার অবক্ষয় -এর জন্য আমরা নিজেরাই দায়ী ।উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে স্বার্থপরতার সিঁড়ি চড়তে চড়তেআমরা পরোপকারিতার বা পরার্থপরতার পাঠটাই ভুলে গেছি,আমরা ভুলেগেছিআমরা অমানবিক হয়ে গেছি ।তাইতো আমরা বৃদ্ধ বাবা-মা'র সেবা না করেতাদের বৃদ্ধাশ্রমে রাখার সভ্যতা দেখাই, স্ট্যাটাস দেখাই ।এই বিজ্ঞানমনস্কতার শিক্ষা ও অত্যাধুনিক সভ্যতার সাথে সাথেআমরা যদি একটু মানবিক হইমানবিকতার ইতিহাস পড়িঅর্থাৎ মানবিকতার শিক্ষায় শিক্ষিত হইতবেই আমরা শান্তির পথ প্রদর্শক হয়েসগর্বে বলতে পারবো -আমরা সভ্য, আমরা সুশিক্ষিত,আমরা দানব নই, আমরা মানবিক ॥-:- -:- -:- -:-