মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

আলোর উৎসবে আজ আলো নেই

Shyamal Samanta
-: স্বরচিত কবিতা :-॥ আলোর উৎসবে আজ আলো নেই ॥( লেখায় - শ্যামল সামন্ত )আলোর উৎসবে আজ আলো নেইসে কথা আমরা কেউ বুঝতে পারি নাবুঝতে চেষ্টাও করি না ।রঙ্গীন আলোর ঝলমলানির মধ্যেমনকে ভাসিয়ে দিই বাজী পোড়ানোর উন্মত্ততায়ভুলে যাইআমরা কুলষিত করছি, বিষাক্ত করছিপ্রকৃতির বাতাসযে বাতাসে শ্বাস নিই আমরা নিজেরাই ।আসলে আমরা আর কোন কিছুকেইমিষ্টি করে ভালোবাসতে পারি না,উছৃঙ্খলাটাই যেন জীবনটা ভোগ করার মাফকাঠি ।জীবনকে সাজাতে আগে মনকে আলোকিত করতে হয় ,সে কথা আমরা ভুলেই গেছি, তাইমনের আলো দিয়ে কাউকে দেখতে চেষ্টা করি নাকাউকে বুঝতে চেষ্টা করি নাসবকিছু এখন মোবাইল, ল্যাপটপআর wi-fi এর আলোকে দেখি , তাইভালেবাসার বন্ধনকে টিকিয়ে রাখতে পারি না,মনের টর্চের ব্যাটারি আজ ক্ষীণপ্রায় ।পুজো-পার্বনের মিলন উৎসবআজ আর আমাদের ভাব-ভালোবাসা বিনিময়েরমিলন উৎসব নয় -একটা মন মানেনা হৈ-হুল্লোড়ের উৎসব ।যেহেতু আমরা নিজেদের মনের আলোকে আলোকিত হই না,আমরা আর কোন কিছুতেই আনন্দ পাই না, তাইনকল হৈ-হুল্লোড় আর উল্লাসে মেতে যাই ।মনের আলোতেই প্রেম বিকশিত হয়এবং সকলের অলক্ষ্যে তা প্রকাশিত হয় , তাইদীপাবলির আলোর মত যদি আমরাআমাদের মনে আলো জ্বালাতে না পারিহাজার আলোর রোশনাইয়ের মধ্যে থাকলেওবলতে হয় -আলোর উৎসবে আজ আলো নেই ।।-:- -:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ৩ নভেম্বর, ২০২৪2024-11-03