মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

স্ত্রী কোনো দিন প্রিয় নারী হয়ে উঠতে পারে না

Shyamal Samanta
॥ স্বরচিত কবিতা ॥“ স্ত্রী কোনো দিন প্রিয় নারী হয়ে উঠতে পারে না “( লেখায় - শ‍্যমাল সামন্ত )বিবাহিত জীবনের গণ্ডিতে আবদ্ধ হয়ে দেখি,স্ত্রী কোনো দিন প্রিয় নারী হয়ে উঠতে পারে না,প্রিয় বান্ধবী হয়ে উঠতে পারে না,বা প্রিয় প্রেমিকা হয়ে উঠতে পারে না,কিন্তু কেন ?ঐ যে - রবি ঠাকুরের ফর্মুলা -স্ত্রী হচ্ছেন ঘড়ায় তোলা জলপ্রতিদিন ভরবো -প্রতিদিন ব‍্যবহার করবো,স্ত্রী যেন দৈনন্দিন হিসাব নিকাশের খাতাসারাদিন ক্লান্তির কালি ভরোআর রাত-ভোর লেখো ।এ ভাবেই লেখা হয়বিবাহিত জীবনের কাব্য সম্ভার ।সময় কোথায় ভাববারস্ত্রী কে বান্ধবী বা প্রেমিকা ভাববার ?আমরা ভুলে যাই এ কথা ভাবতে -শরীরের সুখ সবাই দিতে পারে, কিন্তুমনের সুখ সবাই দিতে পারে না ।ক্ষণস্থায়ী শরীরের সুখের চেয়েস্থায়ী মানসিক সুখের প্রয়োজনীতা অনেক বেশী ।শরীরের জৈবিক ক্ষুধা মিটে গেলেপুরুষ পরিতৃপ্ত হয় -কোনও অভিযোগ থাকে না তার,কেটে যায় সারাদিনের ক্লান্তির ভার ।কিন্তু নারী, সে বড় জটিল,সে বড় চতুর, কুটিল, অভিমানী -শরীরের ক্ষুধা মিটে গেলেওমনের ক্ষুধা মেটেনা তার ।সে জানে, কখন পুরুষকে প্রলুব্ধ করতে হবে,কখন রাগাতে হবেকখন তার উপর কঠোর হতে হবে,কেমন করে তাকে আয়ত্তে রাখতে হবে।সংসারের প্রতিটি মানুষের আচরণের সাথেহিসাব মেলাতে মেলাতেসে ক্রমশই জটিল থেকে জটিলতর হয়ে উঠে ।পরিবারের প্রতিটি সদস্যের সাথেমানিয়ে নিতে নিতে, অভিনয় করতে করতেসে নিজেও ভুলে যায়,কি করে স্বামীর কাছে প্রিয় নারী হয়ে ওঠা যায় ।স্বামী, শশুর-শাশুড়ি,ছেলে-মেয়েদের,সংসারের আরও অন‍্য সদস‍্যদের খেয়াল রাখতে রাখতেনিজের খেয়ালটাই রাখতে পারে না যে - সে হোল স্ত্রী ।সকলের সেবা করতে করতেসে হয়ে ওঠে জননী, সুগৃহিনী ও রমণী,তথাপি তার প্রিয় মানুষটির কাছেসে তার জীবনের প্রিয় নারী হয়ে উঠতে পারে না ।কারণ যাই থাকুক না কেন -এটাই বাস্তব সত‍্য -বেশীরভাগ স্ত্রী তার স্বামীর চোখেপ্রিয় নারী হয়ে ঊঠতে পারে না ॥-:- -:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ২০ ডিসেম্বর, ২০২৪2024-12-20