কবিতা
প্রেমের ডায়রী থেকে ১
Shyamal Samanta॥ প্রেমের ডায়রী থেকে ॥( লেখায় - শ্যমাল সামন্ত )( ১ )নিশীথ রাতে চাঁদের আলোতোমার চোখে দেখায় ভালো,তোমার স্নিগ্ধ হাসির বনে কাঁপে আমার মনতোমাকে ছুঁয়ে দেখার স্বপ্ন ধন ।তুলোর মেঘে আঁকা স্বপনতোমার সাথে কাটুক জীবন,সাগর ঢেউয়ের গোপন গানকাঁপন জাগায় আমার প্রাণ ।তোমার প্রেমের রং লেগেফুল ফোঁটে মোর প্রাণের বাগে,ভালোবাসার নীল আকাশতোমার ছোঁয়ায় পেলো প্রকাশ।চিরকাল থেকো পাশেতোমার প্রেমেই হৃদয় হাসে ।-:- -:- -:-