কবিতা
অভিসার
Shyamal Samanta॥স্বরচিত কবিতা ॥-:- অভিসার -:-( লেখায় - শ্যমাল সামন্ত )রাত্রি গভীর হলেতোমার চোখে অচেনা এক স্বপ্ন জ্বলে,স্নিগ্ধ শরীরে চাঁদের আলোআদিম রহস্যে ভরে ওঠে নিস্তব্ধ কালো ।মেঘের ফাঁকে লুকোচুরিতোমার ঠোঁটে কামনার ফুলঝুরিকাঁপন ওঠে বুকের ভিতরশিহরণ মেশে প্রতিটি অঙ্গের ভিতর ।আঙুল ছুঁয়ে পথ চলেতোমার ছায়া আমার ছায়ানিঃশ্বাস গুনে মুহূর্ত বুনেভেসে যাই সে এক সুখের মায়া ।সতেজ গন্ধ দেহে মেশেতোমার সোহাগ - আমার বাঁধন,শরীর জুড়ে জোয়ার নামেসাগর ডাকে, জাগে স্রোতের উন্মাদন ।এ রাত শুধু তোমার আমারআলো-ছায়ার গোপন খেলা,দুজন মিলে হারিয়ে যাবভোরের আগে , মিলন বেলা ।-:- -:- -:-