কবিতা
অভিমান
Shyamal Samanta॥ স্বরচিত কবিতা ॥-:- অভিমান। -:-( লেখায় - শ্যামল সামন্ত )তোমার ছায়া জড়িয়ে আছে এই নীরব ঘরেআলো-অন্ধকারে লুকিয়ে থাকা স্মৃতির বিস্তরে ,শূন্য বাতাসে কাঁদে অভিমানী ব্যথাতোমার স্পর্শ হীন সন্ধ্যা বয়ে চলে যথা ॥রাতের আকাশে আজও তুমি নক্ষত্রের মতোতবুও দূরত্বের সীমানা ছুঁতে চায় প্রভাত আলো, তোমাকে ফুলের মতোশূন্যতায় ভেসে আসে শব্দহীন গান -তোমারই নাম জপে আমার নিঃসঙ্গ প্রাণ ।জানি শেষ হবে একদিন - এ দীর্ঘ অপেক্ষাচাঁদের আলোর মতো তুমি আসবে চুপি চুপি,আমার অন্ধকারে হবে স্নিগ্ধ জোছনার স্নানবিরহ মুছে মিলবে দুটি প্রাণ, ভাঙবে অভিমান॥-:- -:- -:- -:- -:-