কবিতা
কবিতা যখন প্রেম হয়ে যায়
শ্যামল সামন্তমেঘ কেন বলে দেয়না প্রেমিকা কখন রাগ করবে,রোদ্দুর কেন বলে দেয়নাপ্রেমিকা কখন কিভাবে হাসবে,বৃষ্টি কেন বলে দেয়নাকখন দুজনে মিলে একসাথে ভিজতে হবে,জোৎস্না কেন বলে দেয়নারাতে একসাথে কখন গল্প করতে হবে,নদী কেন বলে দেয়নাকখন ঘর ছেড়ে পালিয়ে যেতে হবে,সাগর কেন বলে দেয়না কখন দুজনে মিশে যেতে হবে,কবিতা কেন বলে দেয়নাকখন প্রেমিক কিংবা প্রেমিকা হতে হবে?