কবিতা
সমর্পণ
Shyamal Samantaস্বরচিত কবিতা - সমর্পণহারাই হারাই সদা হয় ভয়তাই তো তোমারে ডাকি |আমার মনে সদাই থেকোথাকে না যেন ফাঁকি ||আমার পূজা আমার ভক্তিআমার সাধনা যত -তোমার পায়ে পড়ুক ঝরেশুদ্ধ ফুলের মতো ||আমার লজ্জা আমার ভয়আমার যত গর্ব -হরণ করে লও হে প্রভুসকলই হোক খর্ব |‘আমার’ ‘আমার’ মনের ভিতরবাসনা যতো সুপ্ত -লও হে প্রভু তোমার করিআমারে কর মুক্ত ||কলমে - শ্যামল