কবিতা
প্রেমের কবিতা
Shyamal Samanta-: প্রেমের কবিতা :-( লেখায় - শ্যামল সামন্ত )ঈশ্বর যে আছেনএবং সর্বত্রই আছেনসমস্ত কিছুর চেয়ে বেশী করে আছেনএ কথা আমরা সবাই জানিতবুও আমরা এমন ভাবে থাকিএমন ভাবে চলিমনে হয় তিনি কোনখানেই নেই -তাই মনে হয়সব চেয়ে থেকেও - তিনি নেই ।এই যে তুমি আমিএক বিছানায় আছিএকই ঘরে আছি -তবুও কখনও কখনও মনে হয়তুমি কাছে নেই !কাছে থেকেও না থাকামনে হওয়াটাএটাই অপ্রেমঅর্থাৎ প্রেমের অভাব ॥তুমি যখন দূরে থাকো - তখনকখনও কখনও মনে হয়তুমি আমার কাছেই আছোআমার সাথে সহবাস করছো -এই যে তুমি কাছে না থেকেও আছো,এটাই প্রেমএই অনুভুতিটাই প্রেম -প্রেম আছেতাই দূরে থেকেও তুমি আছো ।ঈশ্বরও সেই রুপসব থেকে কাছে থেকেওমনে হয় যেন দূরে আছেন - অথবা নেই,তার থাকাটাই বুঝতে পারি না -কারণঈশ্বরের প্রতি আমাদের প্রেম জন্মায়নি ।যখন ঈশ্বরের প্রতি প্রেম জন্মাবেতখন মনে হবেতিনি যেখানেই থাকুনআমাদের কাছেই আছেন ॥