পাঠ-টীকা
নোবেল পুরস্কার কোথায়
Shyamal Samanta-: নোবেল পুরস্কার কোথায় :- প্রতিটি বাঙালীর ও ভারতীয়র মনে করা উচিত চুরি হয়ে যাওয়া নোবেলটা উদ্ধার করাটাই তার প্রাপ্য সন্মান ও শ্রদ্ধা জ্ঞাপন, ঘটা করে ২৫ শে বৈশাখ পালন করাটা নয় । আমরা যারা রবীন্দ্র-প্রেমিক ও রবীন্দ্র-সাহিত্য পিপাসু তারা জানি তিঁনি আমাদের কতখানি, তার জন্য কোন আলোচনা সভা বা ২৫শে বৈশাখ পালনের দরকারের প্রয়োজন হয় না । যদিও জানি তিঁনি সমস্ত কিছু পুরস্কারের উর্দ্ধে, তথাপি বলবো এই নোবেল পুরস্কার চুরি হয়ে যাওয়ার ঘটনা এবং তাকে উদ্ধার করতে না পারাটা একটা জাতি বা দেশের পক্ষে দুর্ভাগ্যজনক এবং একই সাথে অপমানজনক । এই দিক থেকে কুশল বাবুর লেখাটি খুবই প্রাসঙ্গিক । তাই পোস্ট করলাম ।