মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

আমরা কেউ ধার্মিক হতে পারলাম না

Shyamal Samanta
স্বরচিত কবিতা - -: আমরা কেউ ধার্মিক হতে পারলাম না :-( কলমে - শ্যামল সামন্ত )আমরা বর্তমান বিজ্ঞান-যুগেরঅতি সভ্য মানুষ -নিজ নিজ গণ্ডীর ভিতরএটাই সবাই মনে করি ।আমাদের ধর্মের গণ্ডীতেকেউ হিন্দু, কেউ মুসলমান,কেউ বৌদ্ধ, কেউ জৈন বা কেউ খ্রীষ্টান ।নিজ নিজ ধর্মকে আঁকড়ে ধরেসকলকে বুঝাইতে ব্যস্ত, শুনাইতে ব্যস্ত,কিন্তুকেউ শুনতে বা বুঝতে ব্যস্ত নই ।তাই ধর্মের আধারেআজও আমরাকেউ ধার্মিক হতে পারলাম না ॥শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন ' যত মত ততো পথ 'তবু আমরা যে যার নিজের পথে চলি না -অপর ধর্মের আলোচনা না করলেনিন্দা না করলেনিজের ধর্ম পরিপুষ্ঠতা লাভ করে না ।তাইতো IIT তে শিক্ষনপ্রাপ্ত নামী ধর্মিও প্রতিষ্ঠানেরধর্মপ্রচারককেও অপর ধর্মের নিন্দা করতে হয়,ব্যঙ্গ করতে হয় ।কারণধর্মের আধারেআজও আমরাধার্মিক হয়ে উঠতে পারলাম না ॥সব ধর্মই বলেঈশ্বর একঈশ্বর অভেদতথাপি আমরাঈশ্বরের বহুরুপতাকেএক ভাবতে পারলাম না ।হিন্দুর ঈশ্বর যেমুসলমানের আল্লাও সেআবার খ্রীষ্টানের যীশুও সে -ধর্মগ্রন্থে এসবপাঠ হিসাবেই রয়ে গেল -আমাদের দুর্ভাগ্যআমরা এখনওমেনে উঠতে পারলাম না।কারণ -আজও আমরাধর্মের আধারেধার্মিক হয়ে উঠতে পারলাম না ॥সমস্ত ধর্ম সম্মেলনের আচার অনুষ্ঠান পালন করেওআজ মানুষবিজ্ঞানমনস্কতার দীপ জেলেওবিশ্ব ভাতৃত্বের,বিশ্ব-মানবিকতারপাঠ শিখলনা ।তাই তো আজওরাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মতোনির্লজ্জ বিভৎসতার উল্লাস দেখা যায় ।আর আমাদের দেশে এখনওধর্ম নিরপেক্ষতার আড়ালেধর্ম নিয়ে রাজনীতির বাজারেভোট কেনা বেচা হয় । আর -সর্ব ধর্ম সমন্বয়েরপ্রেম ভালোবাসার খেলা না চলেরক্তের হোলি খেলা চলে,সভ্যতার নগ্নতায় তাই -এখনও মানুষের ঘর বাড়ী জ্বলে ।সত্যি আমাদের দুর্ভাগ্য -আজও আমরাধর্মের আধারেকেউ ধার্মিক হয়ে উঠতে পারলাম না ॥-:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ৭ আগস্ট, ২০২৩2023-08-07