মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

পাঠ-টীকা

২২ শে শ্রাবন — শ্রদ্ধার বারি-ধারা

Shyamal Samanta

২২ শে শ্রাবন - শ্রদ্ধার বারি-ধারা আজ ২২শে শ্রাবন, কবিগুরুর তিরোধান দিবস বা তাঁর মহাপ্রয়ানের দিন। আমরা বাঙালীরা এখন শ্রদ্ধার সাথে এই দিনটিকে আর কবিগুরুকে হারানোর দিন বলে মনে করিনা বরঞ্চ আরও বেশি করে তাকে পাওয়ার দিন বলে মনে করি বা পালন করি । তিনি তার কবিতা ও গানের ভাব-রস দিয়ে আমাদের শরীর-মনকে এমন ভাবে সিক্ত করে রেখেছেন যা কোনদিনও শুষ্ক হবেনা। তাঁকে কি ভাবে স্মরণ করতে হবে সেই কথাগুলোও তিনি বলে দিয়ে গেছেন তাঁর নিজের ভাষায় - “ তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি । সকল খেলায় করবে খেলা এই আমি - আহা, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে , আসব যাব চিরদিনের সেই আমি । " (রবীন্দ্রনাথ ঠাকুর) সে দিনের সেই শোকস্তব্ধ দিনে কাজী নজরুল ইসলাম কবিগুরুকে স্মরণ করে একটি কবিতা লিখেছিলেন 'রবি-হারা' । অনেকেই কবিতাটি পড়ে বা শুনে থাকবেন । প্রাসঙ্গিকতাটা হোল যে ঐ কবিতাটি নজরুলের নিজের কন্ঠের আবৃত্তি Radio Akashvani থেকে প্রচার করা হয়েছিল কবিগুরুর মৃত্যু শোভা-যাত্রার সময়ে ।

Facebook-এ প্রকাশ · ৮ আগস্ট, ২০২৩2023-08-08