কবিতা
মরিচীকা
Shyamal Samantaস্বরচিত কবিতা - -: মরিচীকা। :-( লেখায় - শ্যামল সামন্ত )আমরা সবাইকাউকে না কাউকে একজনকে পেতে চাইবা কিছু একটা পেতে চাই,বিশেষ ভাবে পেতে চাই ।ঘরের মধ্যে সমস্ত পরিজন আছে,পাড়ায় অনেক সমবয়সী বন্ধু আছে,স্কুলে কলেজে অনেক সহপাঠী আছে,অফিসে অনেক সহকর্মী আছে,আমাদের সবার কাছেই সবাই আছি ।তবুও মনের মধ্যে একটা শূন্যস্থান বিরাজ করেমনে হয় - আমরা বিশেষ ভাবে একজনকে পেতে চাই ,বা কিছু একটা পেতে চাই -যার উপর আমরা রাগ করতে পারি,রাগ দেখাতে পারি -শাসন করতে পারি -অভিমান করতে পারি -আদর কিংবা স্নেহের পরশ দিতে পারি,সবটুকু অধিকার ফলাতে পারি ,বা বলতে পারি -এটা শুধুই আমার ।জন্ম লগ্ন থেকেই শুরু হয়খোঁজা আর পথ চলা -চাওয়া আর পাওয়া -না, চাওয়ার শেষ আছেনা, পাওয়ার শেষ আছে ।এই চাওয়া পাওয়াররিক্ততার মাঝখান থেকেও যেনকেউ উঁকি মারে -মন, আরও বেশী কিছু পেতে চাইআর অধিকার বোধের গন্ডীর সীমানাটাওবাড়তে থাকে ধীরে ধীরে ।যা কিছু পাইযেন মনে হয়এ সমস্ত কিছুই আমার,আঁকড়ে রাখি জীবন ভোর ।হঠাৎই জীবন-সায়হ্নের শেষ প্রহরেমনে হয় -আমি মৃত্যু-পথ-যাত্রীচলে যাবো একাকিছুই রবে না সাথে মোরযা কিছু এতোদিন ভেবেছি আমারবৃথাই করেছি অন্বেষণ প্রতিটি ক্ষণসেই সব বস্তুরেযা কিছু মনে হয় আজিঅলীক সবই - প্রহেলিকা-সমমায়া মরিচীকা ॥-:- -:- -:-