মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

প্রবন্ধ

পূজা সম্পর্কে আমার একান্ত ও নিজস্ব অনুভুতি

Shyamal Samanta

-: পূজা সম্পর্কে আমার একান্ত ও নিজস্ব অনুভুতি :- ( লেখায় - শ্যামল সামন্ত ) ( পর্ব -২ ) পূজা মানেই একজন উপাস্য দেবতা এবং একজন উপাসক । উপাস্য দেবতাকে আমরা সর্বশক্তিমান বলে কল্পনা করি এবং সমস্ত কাঙ্খিত ফল প্রদানকারী বলে ভাবি । তাই যে কোন পূজার ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে উপাসক কোনও কিছু ফল প্রত্যাশা করিয়াই পূজা করেন । তাই প্রকৃত অর্থ সে পূজা পূজা নয় ব্যবসা মাত্র । কারণ পূজায় যা কিছু খরচ করি বা দেখাই, তার চেয়ে বেশী কিছু আমরা প্রত্যাশা করি । কিন্তু উপাসক যখন উপাস্য দেবতাকে ভালোবেসে সমস্ত কর্মফলাদি আশা না করে বা ত্যাগ করে পূজা করেন তবে তিনি উপাস্য দেবতার সঙ্গে একাত্ম হতে পারবেন এবং উপাস্য দেবতা ও উপাসক অভিন্ন ভাবতে শিখবেন । আমার মতে এখান থেকেই আসল উপাসনার শুরু । পূজা বা উপাসনা এইরুপ কর্মের মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে পূর্ণত্বের দিকে আগিয়ে যাই । অর্থাৎ দ্বৈতবাদ থেকে আমরা অদ্বৈতবাদের দিকে অগ্রসর হই । অদ্বৈতবাদের পরম ব্রহ্মকে জানতে গেলে আমাদের মনের সাহায্য নিতে হবে । মন ছাড়া অর্থাৎ মনন ছাড়া নিরাকার ব্রহ্মের কাছে পৌঁছানো সম্ভব নয়,অনুভব করা সম্ভব নয় । কোন ব্যক্তি যখন সবকিছুর মধ্যে এক আত্মাকে দেখেন এবং জানেন যে তিনি নিজেই সবকিছু হয়েছেন , তখন তিনি কোন কিছুকে ঘৃণা করতে পারেন না বা কোন কিছুর ঊপর আসক্ত হতে পারেন না । আমার মনে হয় পূজা বা উপাসনার মাধ্যমে এই অনুভবটাই পূজার মূল উদ্দেশ্য । ( ক্রমশঃ )

Facebook-এ প্রকাশ · ২৩ সেপ্টেম্বর, ২০২৩2023-09-23