ভাবনা
বিজয়া দশমী স্মরণে
Shyamal Samantaবিজয়া দশমী স্মরণে ( লেখায় - শ্যামল সামন্ত ) মা এর চিন্ময়ী রুপকে মৃন্ময়ী রুপে সজ্জিত করে মহালয়ার পর থেকে ১০টি দিন অনাবিল ও অনলস, সরল ও স্বাভাবিক আনন্দে অতিবাহিত করার পর মা কে বিদায় জানাতেই হয় তার শক্তি রুপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অব্যক্ত অবস্থায় ফিরে যাওয়ার জন্য। জানি মা সর্বত্র আছেন, তবুও মা কে বিদায় জানাতে হয় সজল নয়নে, আসছে বছর আবার হবে, বলো দুর্গা মাই কি এই কথা বলে। আমারে রেখো মা তোমার সঘন ক্রোড়ে যেখানেই থাকো, ব্যক্ত অথবা অব্যক্ত রুপে, আমার অন্তর দিও স্নেহ সুধা ভরে রেখো না মোরে তুমি এ পৃথিবীর কাল রুপ কূপে ॥ ( তোমার - শ্যাম রাই )