মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

১৪ই ফেব্রুয়ারির ভালোবাসা

Shyamal Samanta
-:স্বরচিত কবিতা :- “ ১৪ই ফেব্রুয়ারির ভালোবাসা “( লেখায় - শ্যামল সামন্ত )ভালোবাসা কি প্রকাশ্যে জানাবার কোন বিষয়,যে পরীক্ষা দিয়ে জানাতে হবেতোমাকে কতোটা ভালোবাসি ।একটা গোলাপ দিয়ে ,কিংবা একটা দামী আংটি বা নেকলেস দিয়েবলা কি যায় -তোমাকে এতোটা ভালোবাসিএকটা নির্দিষ্ট দিনে ।তথাপি, যৌনতার উষ্ণ আগুন যখন শরীর জুড়েহাতে বিদেশী মদের পেয়ালা নিয়েউদ্দাম নৃত্যের উন্মত্ততায়তোমার শরীরের উষ্ণতায়আজ পুড়ে যেতেই পারি -কারণ আজ ১৪ই ফেব্রুয়ারি , ভ্যালেনটাইন ডে !আজকের ভালোবাসারস্বাদই আলাদা ॥-:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ১৮ ফেব্রুয়ারী, ২০২৪2024-02-18