মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

ভূমিকা

সংসারে সন্ন্যাসীর মতো

Shyamal Samanta

সংসারে সন্ন্যাসীর মতো থাকতে গেলে যে ছাঁচে নিজেকে গড়তে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতে আমরা সবাই জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণ গৃহে থেকেও সন্ন্যাসী অর্থাৎ গৃহস্থ সন্ন্যাসী, কিন্তু কজন সে কথা সঠিক ভাবে অনুভব করতে পেরেছি ? তিঁনি সর্ব ধর্ম সমন্বয়ের যে বার্তা তাঁর প্রিয় শিষ্য নরেন অর্থাৎ বিবেকানন্দের মাধ্যমে বিশ্বের দরবারে 'যতো মত ততো পথ' এই ভাবধারাকে পৌঁছে দিয়েছেন সে সব আমরা অনেকেই জানি । কিন্তু যে ছাঁচের মধ্য থেকে ঠাকুর নিত্যমুক্ত হয়ে সংসারে থেকে সমস্ত সাংসারিক কার্য নির্বাহ করেও সাধনার চরমতম স্থানে পৌঁছেছেন , সেই ছাঁচটাকেই তিঁনি সকলকে গ্রহণ করতে বলেছেন । এ ব্যাপারে স্বামী ভূতেশানন্দজী ঠাকুর সন্মন্ধে যে কথা বলে গেছেন, সেটা পড়লে আমরা অনেক সহজে বুঝতে পারবো ।

Facebook-এ প্রকাশ · ৭ এপ্রিল, ২০২৪2024-04-07