কবিতা
ভালোবাসার বিভেদ
Shyamal Samanta-: স্বরচিত কবিতা :- ** ভালোবাসার বিভেদ **( লেখায় - শ্যামল সামন্ত )দাম্পত্য জীবনের স্বামী-স্ত্রী বলকিংবা এখনকার প্রেমিক প্রেমিকা বলসমস্যা একটাই -আমরা কেউ কারো মনের দিকে তাকাইনাকেউ কারো মনকে বুঝতে চেষ্টাও করি নাশুধুই ব্যস্ত শরীর নিয়ে।শরীরের ধারাপাত দিয়েজীবনের হিসাব নিকাশ কিছুটা চলে যায় -চাওয়া পাওয়ার দোকানদারী করতে গিয়েমনের দূরত্বটা ক্রমশঃ বেড়েই যায়সে কথাটা আমরা ভুলেই যাই ।শরীরের দূরত্বটা যখন কমে যায়মনটা তখন একটু কাছাকাছি আসেপুরানো স্মৃতিগুলোমনের ভিতর থেকে বের হয়ে আসে -কিছুটা সময় কাটেসেগুলো নাড়াচাড়া করে ,কিন্তু, একে অপরের মনকেবুঝতে চেষ্টা কজন করে ,শুরু হয় একে অপরকে দোষ দেওয়াআর অভিমানের চাদর গায়েঅবহেলায় হারিয়ে যাওয়া ।হারিয়ে যাওয়ার নাটকেরশেষ ডায়লগ শুরু হয়ে যায় -একজন বলে -কি দিয়েছো আমায় সারা জীবনেঅপরজন বলে -শরীর ছুঁয়ে দেখেছো শুধুই তুমিমন ছুঁতে আর পারলে কই ,তোমায় আমি দিয়েছিলেমআমার মনের পুরো পাঠাগারতুমি পড়লে শুধু একটা মাত্র বই ॥-:- -:- -:- -:-