কবিতা
দাম্পত্য প্রেমে একঘেয়েমি
Shyamal Samanta|| স্বরচিত কবিতা ॥“ দাম্পত্য প্রেমে একঘেয়েমি “( লেখায় - শ্যমল সামন্ত )প্রতিটি দাম্পত্যের সম্পর্কই একদিন একঘেয়ে হয়ে যায়সেটা আমরা সবাই বুঝিতবুও সম্পর্ক জিইয়ে রাখতে হয়মানবিকতার দায়েলোকলজ্জার দায়েসমাজের মূল্যবোধের দায়েনিজের কাছে নৈতিকতার দায়ে ।একঘেয়েমির যন্ত্রণাকে সহ্য করতে থাকি -সবাই বলে- সুখী দম্পতি বা Happy Couple,সব কষ্ট সহ্য করে, চেপে রেখেশুনতে অভ্যস্ত হয়ে যাইঐ সব স্তুতি-বাক্যযতোই পান করিনা একঘেয়েমির যন্ত্রণার বিষ ।শারীরিক বা মানসিক সম্পর্কচিরদিন একই রকম থাকবে-কালের নিয়মে তা তো সম্ভব নয়-একই মানুষের সাথে সর্বদা হাসিখুশি থাকাখুনসুটি করা, শরীর ছোঁয়া-ছুঁয়ির খেলাসবই যেন একঘেয়ে হয়ে যায় একদিন ।সেইজন্যই বুঝি জন্ম নিয়েছিলপরকীয়া প্রেম-গোপন প্রেম, প্রেমের অভিসার ।কিন্তু এ সম্পর্ক তো গোপন সম্পর্কএ সম্পর্কে তো সমাজ আগায় না -সম্পর্ক ও আগায় না ।দাম্পত্যের সম্পর্কে একঘেয়েমির অবসাদ এলেপাল্টাতে হবে আমাদের অভ্যাসকেআমাদের মানসিকতাকে,পাল্টাতে হবে আমাদের অনুভবের কেন্দ্র বিন্দুকে,পাল্টাতে হবে পারস্পরিক মূল্যবোধকে ।আবিষ্কার করতে হবে ভালোবাসার কেন্দ্রবিন্দুকেআবিষ্কার করতে হবে নতুন করে ভালোলাগার জায়গা গুলোকে।ভাবতে শিখতে হবেএক সাথে বিছানায় শুয়ে উদ্দাম যৌনতাটাই ভালোবাসা নয়পড়ন্ত বেলায় বিছানায় শুয়ে মনের কাছাকাছি আসাটাই ভালোবাসা ।দুজনে একসাথে থেকেকোন কথা না বলেদুজনার অস্তিত্ব অনুভব করার মাঝে ওভালোবাসা থাকে, রাগ থাকে, মান অভিমান থাকে,খুনসুটি, হাসি কান্না, আহ্লাদ আবদারনীরবে খেলা করে -তার নাম ও ভালোবাসা ।সম্পর্ক হোল সেই মানুষের সন্ধানযারা কখনও কাউকে ছেড়ে যাবে না ।সারা জীবন ধরে কি যৌবনে কি বার্ধক্যে,শুধু ভোগ নয় - উপভোগ করবেশুধু শরীর নয় , মন, রুপ-রস, সৌন্দর্য অসৌন্দর্য,ভালো মন্দ সব কিছু ।ভালোবাসা পাকলেসফল দম্পতির এটাই মনে হয়পুরানোটাই নতুন করে পেতে চাই ॥-:- -:- -:- -:-