মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

অমরত্ব

Shyamal Samanta
॥ স্বরচিত কবিতা ॥-:- অমরত্ব -:-( লেখায় - শ‍্যমাল সামন্ত )রুপকথার গল্প বা পৌরানিক গল্পে দেখা যায়কি দৈত‍্য কি দানব কি মানব সবাই অমর হতে চায় ।কি সেই অমরত্ব ?অমরত্ব মানে কিস্বশরীরে পৃথিবীতে অনাদি কাল ধরে বেঁচে থাকা,মৃত‍্যুকে কলা দেখানোআজন্ম কাল পৃথিবীর রুপ রস গন্ধ উপভোগ করাইন্দ্রিয়গ্রাহ‍্য সমস্ত সুখ ভোগ করা,সকলকে নিজের অধিকারের আয়ত্তে আনার খেলা,না কি মৃত্যুর কাছে পরাজিত না হওয়ারদৈত‍্য, দানব , মানবেরএক অদম‍্য বাসনা ॥মৃত্যু অবশ্যম্ভাবীএ কথা আমরা জানি -তবু অমরত্ব আমরা চাই-কি সেই অমরত্ব ?আমাদের মনের ভিতরে একটা ক্ষুদ্র আমি আছেযে আমাদের সুখ দুঃখ শোক সবকিছু অনুভব করেঅথচ যে টা আমাদের দেহের অতীততাকেই আমরা জীবাত্মা বলি ।আমরা দিনরাত তাঁকে অনুভব করছি,তবু আমরা জানি নাযে তাঁকে অনুভব করছি ।যে মুহূর্তে আমরা ঐ সত‍্যটা জানতে পারি,সেই মুহূর্তে আমদের সমস্ত দুঃখ কষ্ট চলে যায়অর্থাৎ আমরা সুখ দুঃখের পারে যেতে পারি -এটাই অমরত্ব ॥আধ্যাত্মিকতার শুরুতে যে দ্বৈতবাদ দিয়ে শুরু হয় -যেখানে ভক্ত আলাদা, ভগবান আলাদা,ভক্ত তুষ্ট করে ভগবানকে পূজায় যজ্ঞেনানাভাবে নানা প্রচারে নানা অনুষ্ঠানে ।এখানে কখনো ভগবান তুষ্ট তো ভক্ত ও সন্তুষ্টভগবান রুষ্ট তো ভক্ত ও অসন্তুষ্ট,সর্বদাই ভক্তি-রসের খেলা চলেমান-অভিমানের খেলা চলে,সুখ-দুঃখের, হাসি-কান্নার দোলায় অশান্ত জীবন ।এই দ্বৈতবাদ ই যখন অদ্বৈতবাদে উন্নত হয়তখন ভগবান যে, ভক্ত ও সেতখন আর প্রাপ্তি-অপ্রাপ্তির খেলা চলেনা,বিরাজ করে সুখ-দুঃখ, হাসি-কান্না রহিতএক অখন্ড আনন্দ ধাম ।এই জ্ঞানের উপলব্ধি ই ব্রহ্ম জ্ঞান বা আত্ম জ্ঞানএই জ্ঞানের দ্বারাই মরণকে এড়ানো যায়অর্থাৎ মৃত‍্যুকে জয় করা যায় -ইহা ই অমরত্ব ॥-:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ৩০ ডিসেম্বর, ২০২৪2024-12-30