কবিতা
আধ্যাত্মিকতার অঙ্গন
Shyamal Samanta॥স্বরচিত কবিতা॥( লেখায় - শ্যমাল সামন্ত )( আধ্যাত্মিকতার অঙ্গন )( ১ )ব্রহ্মের সুরে জগৎ জুড়েনিত্য বাজে অনাহত নাদসৃষ্টি-লীলায় তিঁনি বিরাজেনরুপ অরুপের মহাপ্রসাদ ।নাম-রুপের এই খেলাঘরেতাঁরই লীলা সর্বত্র ভরে,জ্ঞান অজ্ঞান সবই তাঁরমায়ার জালে ভাবি আমার ।আত্মার মাঝে তাঁরই প্রকাশসকল প্রাণে তাঁরই বাস ,তাই তো ভাবি আনন্দ- বিষাদেপঞ্চভূতের ফাঁদে, ব্রহ্ম পড়ে কাঁদে ।-:- -:- -:-