কবিতা
বসন্ত উৎসবের ডাক
Shyamal Samanta॥স্বরচিত কবিতা ॥-:- বসন্ত উৎসবের ডাক-:-(লেখায় - শ্যমাল সামন্ত )বসন্ত এলো সোনার রথেরঙীন আলো ছড়ায়ে পথে,কোকিল ডাকে মিষ্টি সুরেমিলনের ডাক বেড়ায় ঘুরে ।আমের বাগানে মুকুল ঝরেসুবাস মাখা দিনের ঘরে,শিমুল-পলাশ রঙের খেলায়জীবন জাগে নতুন মেলায় ।নদীর জলে রোদের নাচনকচি পাতায় দোলে কাঁচন,বউ কথ কয় ডাকে গিয়েনবীন ফুলের মধু পিয়ে ।বসন্তের হাওয়া মনকে ঘিরেস্বপ্ন জাগায় হৃদয় জুড়ে,প্রেমের গানে ভরে চারিদিকবসন্ত-উৎসবের এলো যেন ডাক ।-:- -:- -:-