মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

এ কোন নারী-স্বাধীনতা

Shyamal Samanta
॥ স্বরচিত কবিতা ॥-:- এ কোন নারী-স্বাধীনতা-:-( লেখায় - শ‍্যামল সামন্ত )স্বাধীনতা মানে কি শুধু বেহায়া হয়ে বয়ে যাওয়া -সংস্কার ভেঙে উন্মাদ হওয়া-ছোট পোশাকে, ধোঁয়ার কুয়াশায়নেশার পেয়ালায় ডুবে যাওয়া ?এ কেমন আধুনিক নারী স্বাধীনতা,যেখানে শালীনতা - হাসির খোরাক,নিজের শরীরকেই পণ‍্য বানিয়েকেড়ে নেয় আত্ম-মর্যাদার রোদ্দুর টুকু ।স্বাধীনতা মানে কিশুধুই সিগারেটের ধোঁযা-নেশার আগুনে মনকে পোড়ানো ?মাদকতার স্রোতের ঘুর্ণীপাকে কিখুঁজে পাওয়া যায়- সুস্থ সমাজ,সত‍্যিকারের মুক্তির স্বাদ ?সমাজ ভাবেনারী হোক জ্ঞানে পুরুষের সাথে সহগামী,শিক্ষায়, কর্মে - স্বনির্ভরমর্যাদায় থাকুক তার স্বাধীনতা,শালীনতায় ফুটুক তার গৌরব ।যে স্বাধীনতার কোনো মূল‍্য নেইযে স্বাধীনতা সমাজ গড়েনা,যে স্বাধীনতার বোঝা বইতেনারী জাতিরই সম্মান থাকে না -সে স্বাধীনতা নারী-স্বাধীনতা নয়,কতোগুলো উন্মাদগ্রস্থ নারীরব‍্যক্তিগত স্বাধীনতার বিকার মাত্র ॥-:- -:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ১১ মার্চ, ২০২৫2025-03-11