কবিতা
জন্মান্তরের স্মৃতি রহস্য
Shyamal Samanta॥ স্বরচিত কবিতা॥-:- জন্মান্তরের স্মৃতি রহস্য -:-( লেখায় - শ্যামল সামন্ত )এই যে পৃথিবীর মাটিআমার পায়ের তলায়আমারই কতো জন্মের গভীর শিকড়বাঁধা আছে তার বুকের মাঝায়,হয়তো বা গাছের পাতায় শুকুয়ে ছিলাম একদিনহাওয়া বয়ে নিয়ে গিয়েছিলোমনের স্বপ্ন রঙীন ।সাগরের ঢেউ ছিলো আমার দোলনানোনা জলে মিশেছিলো প্রাণের ছলনা -তরঙ্গের তারে শুনেছিলাম জীবনের গানজন্ম জন্মান্তরে সে আমারই প্রাণ ।পাহাড়ের বুকে হয়তো বা কবেরেখেছিলাম মাথা -নদীর ধারায় ভেসে গিয়ে মিশেছিলো সাগরেসে পুরানো স্মৃতির কথা ।হয়তো বা সেই রক্ত মিশে আছে মাটির রঙেনতুবা ঘাস হয়ে হেসেছিলো সবুজের রঙে ।গাছের ছায়ায় খুঁজে পাই শৈশবের খেলাঘরপাতার মর্মরে বাজে চেনা শব্দ থরো - থর ।সূর্যের আলোয় জ্বলে চেনা প্রদীপ,জন্মান্তরে জ্বলেছে নিভেছে যেন সেই প্রদীপ ।মাঝে মাঝে শুনিবারে পাইপৃথিবী আমারে ডাকে 'মা'য়ের মতোতারই সঙ্গে বাঁধা মোর জন্মান্তরের স্মৃতি যতো ।এই মাটি, এই আকাশ-বাতাস,গাছ-পালা , পাহাড় আর সাগরের সুরে -বেঁধে রেখো মোরে -স্থান দিও তোমার সে গোপন অন্তঃপুরেযেখানে লুকানো আছে জন্ম-মৃত্যু তথাসৃষ্টির আদি রহস্য আর জীবনের মোক্ষ ॥-:- -:- -:- -:-