মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

ভালোবাসা বনাম অবহেলা

Shyamal Samanta
॥ স্বরচিত কবিতা ॥-:- ভালোবাসা বনাম অবহেলা -:-(লেখায় - শ‍্যামল সামন্ত )তোকে দেখতে দেখতে তোর চোখে স্বপ্ন দেখেছিলামতুই কি জানিস -সেই স্বপ্নগুলো আমি সাজিয়ে রেখেছিলামনীল আকাশের মেঘের থাকে থাকে ।তোর হাসিতে খুঁজেছিলাম ঘরভেবেছিলাম - সাজিয়ে রাখবিটেবিলের কোনে এক ফুলদানিতে ।সংসারের কাজ সেরেএসে দাঁড়াবি দুদণ্ড আমার পাশে,আমার সাথে কথা বলবি,এক ফোঁটা খুনসুটি করবিআর আমি তোর ছোঁয়ায় ধন‍্য হবো ।তুই তো জানতিসতোকে দেখলেআমি দিন-রাত ভুলে যেতামআমার শরীরে মনে ফাগুনের রং লাগতোআমার পলাশের বনে আগুন জ্বলতোতুই হলুদ আর সবুজের ছোঁয়া দিয়ে,খুনসুটির আবির দিয়েশান্ত করতিস আমার সেই আগুনের দহন ।আজ হঠাৎ এতো অবহেলা কেন ?তুই কি বুঝিসনা অবহেলা কেমন ?অবহেলা মানে তিলে তিলে নিভে যাওয়াঅবহেলা মানে ধীরে ধীরে শেষ হয়ে ষাওয়া,অবহেলা মানে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে দেওয়া ।তুই হয়তো জানবিনা কোন দিন-আজও দাঁড়িয়ে আছি আমিতোর অবহেলার বৃষ্টিতে ভেজা ,চুপচাপ অপেক্ষা করবো যুগ যুগ ধরে -তোর আঙিনায় আসবো না আর কোনদিন ।তবে, একটা কথা তুই আমায় শিখিয়ে দিলি,আমবা কারো জীবনেসবসময়ের জন‍্য প্রিয় হয়ে থাকতে পারি না,এটাই বোধ হয় প্রকৃতির নিয়ম ॥-:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ২০ মার্চ, ২০২৫2025-03-20