কবিতা
প্রেমিক হতে গেলে একটু নষ্ট হতে হয়
Shyamal Samanta॥স্বরচিত কবিতা ॥-:- প্রেমিক হতে গেলে একটু নষ্ট হতে হয় -:-( লেখায় - শ্যামল সামন্ত )শুনতে খুব ভালো লাগেযখন তুমি বলোআমি নাকি নষ্ট হয়ে গেছি ।কারণ, কারণে অকারণেতোমার কপালের লাল টিপটা দেখেতোমার কপালে একটা চুমু খেতে ইচ্ছা করে,তোমার সদ্য স্নান করে আসা শরীরের ঘ্রান নিতে বড়ো ইচ্ছা করে,দূর থেকে তোমার পোশাক পরা দেখতে খুব ভালো লাগে,তোমার আধ-খোলা শরীরের ফটো তুলতে খুব ভালো লাগে ।এইসব অদম্য ভালোলাগা ইচ্ছাগুলোর প্রকাশের পুরস্কার হোলআমি নাকি খারাপ হয়ে গেছি ! নষ্ট হয়ে গেছি !পরিবারের কোন আচার অনুষ্ঠানের ভীড়েঅথবা কোন জন-বহুল জন-সমাগমের ভীড়েবড়ো ইচ্ছে করে সকলের অলক্ষ্যে তোমার হাতটা চেপে ধরতেঅথবা তোমার কোমরটা জড়িয়ে ধরে আচমকা একটা চুমু খেতে ।এই দুঃসাহসীক কাজের পুরস্কার হোল -আমার অভ্যাস খারাপ হয়ে গেছে,আমি বড়ো খারাপ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি !কি করে বোঝাই তোমাকেপুরানো হয়ে যাওয়া রাতের ছোঁয়া-ছোঁয়া খেলাটাযখন নিতান্তই একঘেয়ে বা একরঙ্গা হয়ে যায়তখন তাতে কিশোর মনের কল্পনা নিয়ে,দৈনন্দিন কাজের আড়লে খুনসুটি দিয়েজরা-জীর্ণ প্রেমের দালানটারামধনু-রঙ্গে সাজাতে হয়,তা না হলে জীবনটা সত্যিই পুরানো হয়ে যায় ।কি করে বোঝাই তোমাকে -যে, প্রেমিক হতে গেলে, শালীনতার মধ্যে থেকেওএকটু আধটু খারাপ বা নষ্ট হতে হয়,গোপনে চুমু খাওয়া বা খুনসুটি করা শিখতে হয়,প্রেমিক হতে গেলে একটু আধটু নষ্ট করতেও হয় ॥-:- -:- -:- -:-