মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

আড়াল

Shyamal Samanta
॥ স্বরচিত কবিতা ॥-:- আড়াল -:-( লেখায় - শ‍্যামল সামন্ত। )নিজেকে আড়াল করলেই কি আড়াল হওয়া যায়?তুমি ভাবো, আমি বুঝিনা ?তুমি ভাবো তুমি গেলে - মানে চুপ-চাপ চলে গেলেতোমার ছায়াটাও হারিয়ে যাবে হাওযায় ?আরে না -তুমি আড়াল করো ঠিকই,কিন্তু তোমার প্রতিটি আড়ালআমার হৃদয়ের আর একটা দরজা খুলে দেয় ।তুমি যখন নিঃশব্দে কেটে ফেল আমার নাম,অচেনা কারো পাশে জুড়ে দাও তোমার পরিচয়-আমি তখনও অনুভব করিতোমার ঠোঁটের নীরবতায় আমার নামের অনুনাদ বয়ে চলে ।তুমি জানোনা হয়তোতোমার প্রতিটা নির্দয়তায়আমার অন্তরে জ্বলে ওঠে এক দীপ শিখাযার আলো শুধু তোমার মুখটাই খুঁজে ফেরে ।তুমি অকারণেই আঘাত করো, কারণ তুমি জানোআমি তোমার প্রতিটা যন্ত্রণাকে ওভালোবাসার মতো আঁকড়ে ধরবো ।বরং তোমার দোওয়া কষ্টের প্রতিটি রেখায়নিজেকে গুছিয়ে নেবো নিঃশব্দেতোমারই ছায়া হয়ে ।জানি হয়তো বা তোমার অভ‍্যাস হয়ে গেছেআমাকে কষ্ট দিয়ে তোমার নিজের ভালোবাসা মেপে নেওয়ারআর নিজেকে আড়াল করার।নিজেকে আড়াল করে তুমি হাসো মুখেআমি আড়াল হয়ে কাঁদি অশ্রুহীন চোখেতুমি আড়াল হয়ে বলো - সব কিছু শেষআমি আড়াল হয়ে বলি - কিছুই হয়নি শেষ, শুরু হবে আবার।তাই মাঝে মাঝে মনে হয় -তুমি বুঝি পাথরের রক্তে গড়া এক পাহাড় -আমি একটা নদী ।তুমি থাকো নির্বিকারআমি গড়িয়ে যাই তোমাকে ছুঁয়ে, ভিজিয়ে আলিঙ্গন করতে করতে ।তোমার ভালো না লাগা ইচ্ছে গুলো বিরক্তি গুলো ভেঙ্গে ভেঙ্গে গড়িএক একটা প্রেমের খেলাঘরযেখানে শুধু আমিই আছি, আমিই থাকবো ,তুমি শুধুই আড়াল ।-:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ২৬ এপ্রিল, ২০২৫2025-04-26