মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

পাঠ-টীকা

শ্রীশ্রীরামকৃষ্ণের মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার যথার্থ কারণ অনুসন্ধান

শ্যামল সামন্ত

আমরা অনেকেই বলে থাকি পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ অবতার পুরুষ হওয়া সত্ত্বেও কেন ক‍্যান্সারের মতো মারন রোগে পীড়িত হলেন ? এ ব্যাপারে অচিন্তকুমার সেনগুপ্তের লেখা পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ কিতাব হতে উদ্ধৃত লেখাটি পড়ে অনেকেরই এ ভুলটি ভেঙ্গে যাবে :~ “সব ভক্তদের মেলাবার জন্যই তো ঠাকুরের অসুখ । এক সূতোয় গাঁথবার জন্য। এক মন্ত্রে উজ্জীবিত করার জন্য। সে মন্ত্রটি কি? সে মন্ত্র সেবা ॥ ওরে শুধু আমার সেবা নয়, সমস্ত মানুষের সেবা। শিবজ্ঞানে জীবসেবা । ওরে মানুষের মৈত্রী, মানুষের কল্যাণ ॥ মানুষের চেয়ে বড় সত‍্য আর কিছু নেই। হরি আমাকে বিনামূল্যে পার করে দাও । এই বিনামূল্যটাই প্রেম । আর পার হতে চাওয়া সমস্ত অহংকারের বিচ্ছেদ উত্তীর্ণ হয়ে মানুষের মৈত্রীতে প্রসারিত হওয়া। ওরে মানুষের মধ্যেই এই ঠাকুর। পরমপুরুষ ব্রহ্মবিদ । প্রেমই ব্রহ্মবিহার । তুই ধর্ম দিতে যাস নেবে না, আদর্শের সঙ্গে আদর্শের সঙ্ঘাত হবে । কিন্তু মৈত্রী দিতে যাস নেবে পাত্র পরিপূর্ণ করে । মিত্রের অনুরাগপূর্ণ দৃষ্টিতে সকলকে দেখ, সকলেও সেই সাহ্লাদ দৃষ্টির প্রত‍্যার্পণ করবে। আমরা ভদ্র শুনব, ভদ্র দেখব, ভদ্রে প্রেরিত হব । আমাদের চিন্তা কল‍্যাণ, দর্শন কল‍্যাণ, কর্মও কল্যাণ। মানবসেবাই মাধবসেবা ॥”

Facebook-এ প্রকাশ · ৭ জুলাই, ২০২৫July 7 2025