মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

বৃষ্টির আওয়াজ

শ্যামল সামন্ত
বৃষ্টি যখন নামে ধীরে,মনে হয়, কেউ যেন কথা বলে -মাটির কোল ঘিরে, গাছের পাতায়, নদী ও পুকুরের জলে ।পাতার উপর টুপ-টাপ শব্দ বাজে -তারা কি গানের মতো কিছু বলে ?না কেবল, ধুলো-ভরা পাতা ধোয়ানোর খেলা খেলে ?আমি জিঞ্জেস করি মাকে -আকাশের মেঘ কেন কাঁদে গো মা বারে-বারে -সে কি - আঁধার ভরা কালো মেঘের ঝলকানি আর বজ্রের ভয়ে ?মা বলেন, -না রে….আকাশ কাঁদে না তো —-সে তো ধুয়ে ফেলে পুরানো যতোএই ধরণীর আবর্জনার ধুলো আর ঠাণ্ডা করে তপ্ত ধরিত্রকে।আমি ভাবি একা বসে,বারান্দায় বৃষ্টির জল হাতে নিয়ে -বৃষ্টি যদি বলতো কথা -কি কহিত সে মোরে ?বলতো -ভয় নেই গো তোমার ,ভিজিয়ে নিয়ে সজীব কর সবুজ কর -ফেলে দিয়ে সকল মনের ব‍্যথা ।একদিন আমিও যদি হই বৃষ্টি,গাইবো জলের সুরে ,শিশুর হাসি - মেঠো ধুলোর পরে,নদীর জলে আর গাছের পাতার পরে ।ভিজিয়ে দেবো এই ধরণীর সবার ক্লান্ত মন —-বৃষ্টি তখন শব্দ রবে না কো, হবে চিরন্তন -বলবো এ বারিষ শান্তি-সুধার আবাহন॥
Facebook-এ প্রকাশ · ১৬ জুলাই, ২০২৫16 July 2025