কবিতা
একান্তই আমার চিন্তা
শ্যামল সামন্ততুমি কখনও অনুসন্ধান করে জেনেছো কি না , জানিনা -তোমার বুকের নরম উত্তাপেএখনও আমার সমস্ত ক্লান্তি গলে যায় ।তোমার উরুর ফাঁকে মুখ রাখলে বুঝি,জীবনের অনেক কিছুই এখনো বাকি -শেষ হয়ে যায়নি আমার তৃষ্ণাতোমার কৃষ্ণগহ্বরে ।তোমার নাভির চারপাশে ঘোরে যখনআমার চুমুর ক্ষুধার্ত ভ্রমর -আর তুমি, সেই পুরানো নির্লজ্জ লাজুকতা নিয়েবারবার চোখ নামিয়ে মুখ ফিরিয়ে নাও -বড় অসহায় লাগে !তুমি যদি এখনও একটুখানি ইশারা দাও -আমি আমার সম্পূর্ণ শরীর নিয়ে তোমার শরীরে হারিয়ে যেতে পারি,লুকোচুরি খেলতে পারি-ক্ষণে ক্ষণে রং বদলাতে পারি,তোমাকেও নতুন রূপে রাঙিয়ে দিতে পারি ॥