প্রবন্ধ
রবীন্দ্রকাব্যে আধ্যাত্মিকতা পর্ব ২
Shyamal Samanta-: রবীন্দ্র কাব্যে আধ্যাত্মিকতা :- ( পর্ব - ২ ) ( লেখায় - শ্যামল সামন্ত ) " প্রবাসের দিন মোর পরিপূর্ণ করি দিলে নারী মাধুর্যসুধায়” (( অতিথি (পূরবী) )) পূরবী কাব্যে ‘অতিথি’ কবিতাটির মধ্য দিয়ে প্রথমেই আমরা বুঝতে চেষ্টা করবো - অতিথি কে ? নারীর প্রতি পুরুষের কামনা বা পুরুষের প্রতি নারীর কামনা চিরন্তন - আর সেই কামনার পরিসমাপ্তি ঘটে তাদের উভয়ের মিলনে | এটাই আমাদের সামাজিক জীবনের স্বভাবলব্ধ জ্ঞান | তাই আমাদের প্রথমেই মনে আসবে, কবি বোধ হয় প্রেমিক রুপী পুরুষকেই প্রেমিকা রুপী নারীর অতিথি রুপে কল্পনা করেছেন | দীর্ঘ বিরহের পর তাদের মিলন পরস্পরকে মাধুর্য দান করে | অর্থাৎ বিরহই এখানে প্রবাস | কিন্তু আর একটু আলাদা ভাবে চিন্তা করলে মনে হতে পারে, অব্যক্ত যখন মহাশূন্য হতে প্রকৃতির সংস্পর্শে ব্যক্ত হচ্ছে - তখন অনন্ত মহাশূন্যই হচ্ছে প্রবাস, অব্যক্ত হচ্ছে পুরুষ আর প্রকৃতি (ব্যক্ত) হোল নারী | এখানে পুরুষ প্রকৃতির অতিথি | আবার ব্যক্ত যখন মৃত্যু বা ধ্বংসের মধ্য দিয়ে অব্যক্তে লীন হয়ে যায়, তখন ব্যক্ত জীবনের কালটাই হোল পরবাস | এ ক্ষেত্রে প্রকৃতি পুরুষের অতিথি | - to be continued