মূল পাতায় যান
খোলা বইয়ে ফিরুন

কবিতা

মা সরস্বতীর পুষ্পাঞ্জলি

Shyamal Samanta
-: স্বরচিত কবিতা :- “মা সরস্বতীর পুষ্পাঞ্জলি”( লেখায় - শ্যামল সামন্ত )শূন্যের ভিতর ব্রহ্মাণ্ডমনে কর তুমি আছো আবার মনে কর তুমি নেইদুটোই সত্য , বেদান্ত বলে ।মনে কর তুমি জ্ঞানী, আবার তুমিই অজ্ঞানী,মনে কর তুমি বেদ, আবার তুমিই বেদান্ত -মনে কর তুমি সসীম, আবার তুমিই অসীমমনে কর তুমি সাকার, আবার তুমিই নিরাকারএই যে ভাষা-হীন ব্রহ্মের প্রকাশ -মনের বিজ্ঞানময় কোষ আলোকিত না হলেব্রহ্মাণ্ডের এই যে প্রকাশ -আমাদের কাছে অধরাই থেকে যায়আমাদের সমস্ত অর্জিত বিদ্যাই নিষ্ফল হয়ে যায়-সর্বশ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্মও বৃথা হয়ে যায় ।পরা-অপরা বিদ্যার পারে যিনি বীণা হাতে বসে আছেনযাঁর কৃপা ছাড়া আমাদের শরীরের বিজ্ঞানময়কোষ আলোকিত হয়নাআমরা ব্রহ্মবিদ্যা লাভ করতে পারি নাসেই ব্রহ্মময়ী দেবী মাতা সরস্বতীকে আমার সশ্রদ্ধ প্রণাম -তাঁর চরণে আমার পুষ্পাঞ্জলি ॥“ ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে ।বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে ॥”-:- -:- -:-
Facebook-এ প্রকাশ · ১৪ ফেব্রুয়ারী, ২০২৪2024-02-14