কবিতা
তোমরা বলতে পারো
Shyamal Samanta-: স্বরচিত কবিতা :- " তোমরা বলতে পারো ?"( কলমে - শ্যামল সামন্ত )সংসারের সমস্ত কাজই যদি ঈশ্বরের কাজ হয়সমস্ত জীবের সেবাই যদি শিবের সেবা করা হয়,তবে কেন আমরা মন্দিরে যাই -ঈশ্বরের শ্রদ্ধার নামে অচল পাথরের পায়েঅর্থ দান করে আসি - রাশি রাশি ।সচল ভগবানকে আমরা চিনতে পারিনা -অচলে বিশ্বাস করি ।যে হাজার হাজার কোটি টাকার বিনিময়েআমরা মন্দির নির্মান করি, প্রতিষ্ঠা করিভুলে যাই ঐ অর্থর বিনিময়েআমরা কোটি কোটি সচল ভগবানের মুখেহাসির ফুল ফোটাতে পারি ।যে রাম নাম স্মরিএ ভবসাগর পার হতে পারি,আত্মজ্ঞান লাভ করতে পারি,সেই রাম নিয়ে কেন রাজনীতি করি ?-:- -:- -:-