কবিতা
জীবনের এপার ওপার
Shyamal Samanta-: স্বরচিত কবিতা :- “ জীবনের এপার ওপার ”( কলমে - শ্যামল সামন্ত )ব্রহ্মময়ী 'মা'এর অব্যাক্ত অনন্ত জঠর হতেবীজ রুপে প্রোথিত হয়েছি মানবরুপী মাতৃ-জঠরে -আর সেখান থেকে ভুমিষ্ঠ হয়েপ্রত্যক্ষ করলাম তোমার ভুবনমোহিনী মায়ার প্রকাশ ।তোমার বায়ু- রুপ শরীরের স্পর্শ পেলাম-তোমার গা-এর গন্ধ পেলাম ,তোমার অনন্ত অফুরন্ত সৌন্দর্য দু-চোখ ভরে পান করলামতোমার মোহিনী মায়ায় গড়া 'মা' এর বক্ষ-যুগল হতেপীযুষ-ধারার স্বাদ আস্বাদন করলাম -এক কথায় , আমি রুপে, রসে, গন্ধে, স্পর্শে, স্বাদেতোমার অনন্ত জঠর হতেমৃত্তিকা-রুপী মাতৃ ক্রোড়ে আবিষ্ট হয়ে আবদ্ধ হোলাম ,শুরু হোল আমার এই পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয়ের পালা ।তুমি যবনিকার আড়াল থেকে কত বিচিত্র রঙ্গে রাঙিয়ে দিলেকতো বিচিত্র খেলনা সঙ্গে দিয়ে দিলেবিচিত্র পালায় বিচিত্র সব অভিনয়ের জন্য -আমি ভুলে গেলাম তোমার ভুবনমোহিনী মায়ায় ।আমি খেলতেই লাগলাম -অভিনয় করতেই লাগলাম -তোমার এ পৃথিবীর সংসার মেলায় ।খেলতে খেলতে,অভিনয় করতে করতে আজ আমি ক্লান্ত -রোগ-শোক, হাসি-কান্না, সুখ-দুঃখ, মান-অপমানআর আমিত্বের অহঙ্কারের তীরের শ্বরশয্যায় শায়িততোমারি সাধের রঙ্গমঞ্চে ।দূর হতে ভেসে আসে তোমার অন্তঃপুরের আভাস,আলোক-লোক, অনাদি রহস্যে ভরা ।এ রঙ্গমঞ্চের যবনিকা তুলিআমারে লও মা-গো তোমার ঐ আনন্দময় অক্ষয় ক্রোড়ে;রাখিও না আর তোমা হতে দূরে ॥-:- -:- -:- -:-